সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার
সাভারে মিঠুনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আপলোড সময় :
০৭-০৯-২০২৬ ০২:২৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৬ ০২:২৯:০৬ অপরাহ্ন
সাভারে সাংবাদিক নির্যাতনকারী ভয়ঙ্কর প্রতারক, চাঁদাবাজ ও এক ডজনের অধিক মামলার আসামি মিঠুন সরকারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সাভারে কর্মরত সাংবাদিকরা। কয়েকদিন ধরে সাভারে কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছিল। শনিবার সকালে এসব অপপ্রচারের প্রতিবাদে সাভার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাভারে কর্মরত সব প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
সাংবাদিকরা অভিযোগ করেন, মিঠুন সরকার একজন চিহ্নিত প্রতারক ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে মরধর, হত্যাচেষ্টা, তথ্যপ্রযুক্তির অপব্যবহার, সমকামিতাসহ বিভিন্ন অভিযোগ ১৬টি মামলা রয়েছে। এছাড়া এক ডজনেরও বেশি সাধারণ ডায়েরি রয়েছে তার বিরুদ্ধে। তাই অবিলম্বে সন্ত্রাসী মিঠুন সরকারকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান সাংবাদিকরা।
সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে ও তোফা সানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএফইউজে’র বরুন ভৌমিক নয়ন, সাভার প্রেস ক্লাবের সম্পাদক গোবিন্দ আচার্য্য, অরূপ রায়, মিজানুর রহমান মাসুদ, শেখ আবুল বাশার, নজমুল হুদা শাহীন, আব্দুল হালিম, গোলাম পারভেজ মুন্না, মোহাম্মদ ওমর ফারুক, ফাহাদ-ই আজম, জিয়াউর রহমান জিয়া, নাজমুল হুদা, ওমর ফারুক, শম্ভু সরকার, সোহেল রানা প্রমুখ
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স