বগুড়ায় বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান: ৬ প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের পরামর্শ, ২টির নমুনা সংগ্রহ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৯-২০২৬ ১২:৫৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৯-২০২৬ ১২:৫৯:১৯ অপরাহ্ন
গোলাম রব্বানী শিপন, বগুড়া থেকেঃ
বগুড়া জেলা সদরের বিভিন্ন এলাকায় মানসম্মত পণ্য উৎপাদন ও বিপণন নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে একটি বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়ম, লাইসেন্সহীন কার্যক্রম এবং মান যাচাইয়ের লক্ষ্যে বেশ কিছু প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়।
লাইসেন্স গ্রহণ ও নবায়নের পরামর্শপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ
বিএসটিআই-এর বৈধ লাইসেন্স ছাড়াই বা মেয়াদোত্তীর্ণ অবস্থায় কার্যক্রম পরিচালনা করায় নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স গ্রহণ বা নবায়ন করার জন্য ৬টি প্রতিষ্ঠানকে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো,
আলহাজ্ব মররম আলী দই ঘর (ঠনঠনিয়া, সদর, বগুড়া) - ফার্মেন্টেড মিল্ক (দই) মা সম্পা দধি ভান্ডার (খান্দার, সদর, বগুড়া) - ফার্মেন্টেড মিল্ক নসিব পাওয়ার অটো (দত্তবাড়ী, সদর, বগুড়া) - ব্যাটারী পানি এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস (রাজাপুর ব্রিজ, সদর, বগুড়া) - মশার কয়েল ত্রি স্টার ইউ-পিভিসি পাইপ এন্ড ফিল্টার (মাটিডালী, সদর, বগুড়া) - ইউ-পিভিসি পাইপ এস আর বি এস পেইন্ট (বিসিক, বগুড়া) বকেয়া বিল পরিশোধের তাগিদ
নির্ধারিত ফি বা বকেয়া বিল সময়মতো পরিশোধ না করায় আরও দুটি প্রতিষ্ঠানকে দ্রুত বিল পরিশোধের জন্য কড়া তাগাদা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো,
রান্না কনজ্যুমার এন্ড ফুড প্রোডাক্টস লিঃ (শাখারিয়া, সদর, বগুড়া) - সরিষার তেল বনানী অয়েল ক্রাশিং মিল (বগুড়া) কারখানা সংস্কারের পরামর্শ উৎপাদন পরিবেশ ও মানোন্নয়নের জন্য কারখানা সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে: আদী মহরম আলী দই ঘর (ঠনঠনিয়া, সদর, বগুড়া) - ফার্মেন্টেড মিল্ক নমুনা সংগ্রহ
পণ্যের মান যাচাইয়ের জন্য বাজার থেকে পণ্যের নমুনা সংগ্রহ করেছে বিএসটিআই টিম। ল্যাবরেটরি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নমুনা সংগ্রহকৃত প্রতিষ্ঠানগুলো হলো:
খাজা কনফেকশনারী (সুলতানগঞ্জপাড়া, সদর, বগুড়া) - চানাচুর ও ভার্মিসিলি খাঁজা সুইটস (নুনগোলা, সদর, বগুড়া) - দই ও ঘি
ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স