টাঙ্গাইলের ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৯-২০২৬ ১০:০৫:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৯-২০২৬ ১০:০৫:৩১ অপরাহ্ন
মোঃ জাকির খান ধনবাড়ী টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল খালেক বয়স :(৫৫) বছর কে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধনবাড়ী উপজেলা চত্বরে ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, বনিচন্দ্রবাড়ী গ্রামের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল খালেকের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী,শিশুটিকে ১০ টাকা দেওয়ার পাশাপাশি আরও টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। পরে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ধর্ষক আব্দুল খালেক বয়স :৫৫ বছর ।
এ ব্যাপারে রিয়া মনির বাবা কান্না করে বলেন এই দুনিয়ায় আমার কেও নেই আমি আমার মেয়ের ধর্ষণকারী আব্দুল খালেকের বিচার ও ফাঁসি চাই যেনো আমার মেয়ের মত অন্য কারো মেয়ের সাথে এমন ঘটনা না ঘটে
ভূমিহীন ও নিজেরা করি সমিতির পক্ষ থেকে জানান বিগত সময়ে ধর্ষন হয়ে আসছি আমরা এবং এ ধর্ষণেরর বিরুদ্ধে আন্দোলন ও মানববন্ধন করছি ।
আজকে আমরা এই মানববন্ধন থেকে প্রশাসনকে জানাতে চাই যে ধর্ষণ কারীকে অতি দ্রুত গতিতে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান ভূমিহীন ও নিজেরা করি সমিতির সদস্যরা ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স