ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় বিএসটিআই’র অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১০:০৮:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১০:০৮:১১ অপরাহ্ন
বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় বিএসটিআই’র অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা
​গোলাম রব্বানী শিপন, বগুড়া থেকেঃ বগুড়া সদর উপজেলায় বিএসটিআই লাইসেন্স ছাড়া অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও মানচিহ্ন ব্যবহারের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়। ​আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া ও বিএসটিআই আঞ্চলিক অফিস, বগুড়ার সমন্বয়ে জেলা সদরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলার রাজাপুর ব্রিজ এলাকার ‘এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস’ (মালিক- সারোয়ার হোসেন) নামক প্রতিষ্ঠানটিকে বিএসটিআই লাইসেন্স ব্যতীত ‘লিনজা’ ব্রান্ডের মশার কয়েল উৎপাদন এবং লেবেলে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। ​উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাসওয়ার তানজামুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো: শাহ আলম পলাশ খাঁন এবং ফিল্ড অফিসার (সিএম) মো: শাহানূর হোসেন খান। ​জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ