ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় পরিবারের পাশে দাঁড়ালো নিসচা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১০:১০:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১০:১০:৫৯ অপরাহ্ন
অসহায় পরিবারের পাশে দাঁড়ালো নিসচা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত জামাল উদ্দীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা। মঙ্গলবার বিকেলে প্রাণ হারানো জামাল উদ্দীনের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে তার স্ত্রী মালেকা বেগমসহ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, আইন সম্পাদক মাসুদ রানা, যুব বিষয়ক সম্পাদক ওসমান গনী, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু ও মেহেদী হাসান আলী। নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যুতে শুধু একটি প্রাণই ঝরে যায় না, একটি পরিবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গতঃ সম্প্রতি উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় জামাল উদ্দীন নিহত হন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ