ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শিবগঞ্জে আলোকবর্তিকা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০১:২৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০১:২৯:৪২ অপরাহ্ন
বগুড়ার শিবগঞ্জে আলোকবর্তিকা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

​গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের মেধা বিকাশে অনুপ্রেরণা জোগাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উৎসাহমূলক শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকবর্তিকা ফাউন্ডেশন’।

​ফাউন্ডেশনের উদ্যোগে করতকোলা জোনাব আলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও করতকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকবর্তিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সভাপতি তাবরিজ আহম্মেদ, সহ-সভাপতি রিজু ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মারজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজ বাবু ফিরোজ, কোষধ্যক্ষ আবু সায়েম, সাবেক সাধারণ সম্পাদক ইসলামুল হক সাগর এবং সদস্য শাহ আলম, মোমিন, বাঁধন, নয়ন, শুভসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের সভাপতি তাবরিজ আহম্মেদ বলেন, “শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভাকে বিকশিত করতে হলে পড়াশোনার পাশাপাশি একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ তৈরি করা জরুরি। প্রযুক্তি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর ভালো ও খারাপ, দুই দিকই আমাদের অনুধাবন করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে পড়াশোনা ও সৃজনশীল কাজে মনোযোগী হতে হবে।

” তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে করতকোলা জোনাব আলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও করতকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ আলোকবর্তিকা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের এভাবে উৎসাহিত করা হলে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে।

এমন মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ