ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:৫৫:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:৫৫:৫৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন জোরদারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং অভিবাসন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রদান এবং অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বিদেশফেরত অভিবাসীদের অর্থনৈতিক, সামাজিক ও মানসিক পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত সেবা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, বিদেশফেরত কর্মীরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এজন্য তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শসেবা নিশ্চিত করা জরুরি। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম. শাহাব উদ্দীন। কর্মশালায় নিরাপদ অভিবাসন, বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন এবং তাদের জন্য বিদ্যমান সরকারি-বেসরকারি সেবাগুলো আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ