ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোকামতলায় অটোভ্যানের এক্সেল ভেঙ্গে সুতা ব্যবস্যায়ির মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:৫৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:৫৬:৩৫ অপরাহ্ন
মোকামতলায় অটোভ্যানের এক্সেল ভেঙ্গে সুতা ব্যবস্যায়ির মৃত্যু
শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় অটোভ্যানের এক্সেল ভেঙ্গে গিয়ে ভ্যানটি সড়কের ওপর পড়ে যায়। এসময় অপর দিক থেকে আসা একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী রুহুল আমিন(৬০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় অটোভ্যানের আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে মোকামতলা-সোনাতলা রোডের চাকলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা চকবৃন্দাবন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সুতা ব্যবসায়ী ছিলেন। মোকামতলা বাজারে তার সুতার দোকান ছিল। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রুহুল আমিন অটোভ্যান্যোগে মোকামতলায় তার সুতার দোকানে যাচ্ছিলেন। অটোভ্যানটি চাকলমা এলাকায় পৌছালে ভ্যানের এক্সেল ভেঙ্গে সড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে যায়। এ সময় অপর দিক থেকে আসা একটি ইজিবাইক ভ্যানটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন রুহুল আমিন। পরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আলমাছ আলী সরকার বলেন এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি( এই রিপোর্ট লেখা পযর্ন্ত) অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ