নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) মাদক বিরোধী অভিযান, ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ, চার মাদক কারবারি গ্রেফতার""
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৯-২০২৬ ০৪:২৮:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৬ ০৪:২৮:৪৮ অপরাহ্ন
""
নওগাঁ থেকে (জেলা স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম ১০ সেপ্টেম্বর ২৬ মহাদেপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জানতে পারে যে, মহাদেবপুর থানার হোসেনপুর গ্রামের জনৈক ইমন হোসেনের বাড়ির উত্তর পাশে রাস্তার উপর কয়েকজন ব্যাক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম রাত সাড়ে ৯ টায় পৌছালে মোটর সাইকেলে থাকা ২ জন ব্যাক্তি এবং অপর ২জন ব্যাক্তির আচরন সন্দেহ জনক হলে অভিযানিক টীম আটক করে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসা বাদে মটর সাইকেল চালক আসামি ১। সোহাগ হোসেন (২৮) পিতা- খাজামুদ্দিন, গ্রাম- রাইগাঁ, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ, ১ নং আসামির মটর সাইকেলের পিছনে বসা আসামি ২। রনি হাসান (২০) পিতা- নুরুজ্জামান গ্রাম কৃষ্ণপুর হঠাৎ পাড়া, থানা- মহাদেপুর, জেলা- নওগাঁ বলে জানায়।
উপস্থিত লোকজনের সামনে ১ নং আসামির মটর সাইকেলের হ্যান্ডেলে থাকা কালো পলিথিনের ব্যাগে ৪০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০ টি করে ৪০ পাতায় ৪০×১০ মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এসময়ে ১ নং আসামি বিক্রয়ের কাজে সহায়তাকারি ৩ নং আসামি জুয়েল ( ৩৬) ও তার আপন ভাই ৪ নং আসামি রুবেল হোসেন (৩০) উভয় পিতা সেকেন্দার আলী, গ্রাম- দক্ষিন হোসেনপুর, থানা- মহাদেপুর, জেলা- নওগাঁদেরকে গ্রেফতার করা হয়।
উপস্থিত লোকজনের সামনে ১ নং আসামি জানায় ২, ৩, ও ৪ নং আসামির সহায়তায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে। অভিযান কালে ১ নং আসামির মটর সাইকেল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলায় মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে, আপনিও পুলিশকে সহযোগিতা করুন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স