গাছ রোপণের মাধ্যমে ফজের উদ্দিন প্রামাণিক ফাউন্ডেশনের পথচলা শুরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৯-২০২৬ ০৯:০৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৬ ০৯:০৭:৫৯ অপরাহ্ন
শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা এলাকার পশ্চিম জাহাঙ্গীরাবাদে গাছ রোপণের মধ্য দিয়ে ফজের উদ্দিন প্রামাণিক ফাউন্ডেশনের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে পশ্চিম জাহাঙ্গীরাবাদ গ্রামের প্রামাণিক কবরস্থানে কয়েকটি নারিকেল গাছ রোপণের মাধ্যমে ফাউন্ডেশনটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোজাফফর হোসেন ও আজাহার হোসেন, সভাপতি মাস্টার আতোয়ার হোসেন, সহ-সভাপতি মাস্টার আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান এবং সদস্য আব্দুল মান্নান, আনারুল ইসলাম, শাহিন, ঝরনা খাতুনসহ অন্যরা।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখাই তাদের অন্যতম লক্ষ্য।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স