ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৭:২৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৭:২৩:৪০ অপরাহ্ন
শিবগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার শিবগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্ডিহারা পাকুড়তলা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে সার্ভিস লেনসংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের সার্ভিস লেনের পাশে ঘাসের ওপর এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ সার্জেন্ট সাগর আলী বলেন, "ঘাসের ওপর মরদেহটি পড়ে ছিল। নিহতের পরিচয় স্থানীয় লোকজনও জানাতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।" পুলিশ জানায়, নিহতের ডান কান দিয়ে রক্ত পড়ছিল। এছাড়া কপালেও আঘাতের চিহ্ন রয়েছে। সার্জেন্ট সাগর আলী বলেন, "মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ