ঢাকা মোহাম্মাদপুর কৃষি মার্কেট আগুনের ক্ষত পেরিয়ে চালু হলেও ক্রেতা সংকটে ব্যবসায়ীরা গণ ।
বাহিরের ফুটপাতের দখলে বাধাগ্রস্ত ক্রেতা প্রবেশ, বেচাকেনায় ভাটা—দ্রুত সমাধানের দাবি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৯-২০২৬ ০১:১৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৯-২০২৬ ০১:১৬:৪১ অপরাহ্ন
প্রতিবেদক: মোঃ আবু সাঈদ আমিন
রাজধানী ঢাকার অন্যতম পরিচিত মোহাম্মদপুর কৃষি মার্কেট। ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেটটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। দীর্ঘ সময় পর ২০২৫ সালে পুনরায় মার্কেটটি চালু হলেও প্রত্যাশিত ক্রেতা সমাগম না থাকায় নতুন করে বিপাকে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা।
মার্কেট চালু হওয়ার পর থেকেই ক্রেতা সংকট ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হিসেবে সামনে এসেছে মার্কেটের বাইরের ফুটপাতের অব্যবস্থাপনা ও দখল। ফুটপাতজুড়ে বিভিন্ন ধরনের পণ্য ও দোকান বসায় মার্কেটের প্রবেশপথ অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। ফলে অনেক ক্রেতা মার্কেটের ভেতরে প্রবেশ করতে বিড়ম্বনার মুখে পড়ছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের ভেতরে পর্যাপ্ত দোকান ও পণ্যের বৈচিত্র্য থাকলেও বাইরে ফুটপাতের কারণে স্বাভাবিকভাবে ক্রেতাদের চলাচল ব্যাহত হচ্ছে। এতে দোকানগুলোতে ক্রেতা কমে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে বেচাকেনায় মন্দাভাব দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের পর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।
ছবিতে দেখা যায়, কৃষি মার্কেটের ভেতরে বিভিন্ন কাপড়ের দোকানে বিপুল পরিমাণ পণ্য সাজানো রয়েছে। কিন্তু মার্কেটের সামনের অংশে ফুটপাত ও চলাচলের জায়গা সংকুচিত থাকায় ভেতরের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে বাইরের পরিবেশের একটি স্পষ্ট বৈপরীত্য লক্ষ্য করা যায়।
ব্যবসায়ীরা মনে করছেন, মার্কেটের প্রবেশপথ ও ফুটপাত দখলমুক্ত করে ক্রেতাদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা গেলে মার্কেটের বেচাকেনা অনেকটাই স্বাভাবিক হতে পারে। পাশাপাশি মার্কেটের সার্বিক পরিবেশ উন্নয়ন ও নিয়মিত তদারকিরও দাবি জানিয়েছেন তারা।
এ অবস্থায় কৃষি মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভেতরে কাপড়ের দোকানগুলোতে পণ্যের সমারোহ। বাইরে ফুটপাতের কারণে ক্রেতা প্রবেশ ও স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ ব্যবসায়ীদের।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স