ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ি-বাঙালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৩৪:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৩৪:৪৮ পূর্বাহ্ন
পাহাড়ি-বাঙালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ
রাঙামাটি প্রতিনিধি:-মোঃ কামরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালি তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসির দিকনির্দেশনায় পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম। এতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ১৪ জন তরুণ অংশগ্রহণ করছেন।জোন সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মোবাইল ফোন সার্ভিসিংয়ের মৌলিক ধারণা, বিভিন্ন ধরনের ত্রুটি শনাক্তকরণ ও মেরামত পদ্ধতি এবং মোবাইল সার্ভিসিংয়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভরতার সঙ্গে মোবাইল ফোনের ব্যবহারও ব্যাপকভাবে বেড়েছে। যোগাযোগের পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে মোবাইল ফোন এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে মোবাইল সার্ভিসিংয়ের মতো বাস্তবমুখী কারিগরি দক্ষতা তরুণদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারে। আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক ও কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণদের বাস্তবমুখী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি তরুণদের একই প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার ফলে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণদের কারিগরি শিক্ষায় আগ্রহী করে তোলার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি সামাজিক সম্প্রীতি ও অঞ্চলের আর্থ-সামাজিক অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।এ সময় নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহসহ জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৪ জন তরুণের প্রত্যেককে নানিয়ারচর জোনের পক্ষ থেকে মোবাইল সার্ভিসিং টুলস ও প্রয়োজনীয় সার্ভিসিং সামগ্রী প্রদান করা হয়েছে। এসব সরঞ্জাম প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ এবং পরবর্তীতে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ