ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:৫৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:৫৮:৩১ অপরাহ্ন
শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম



সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়। এ সময় তিনি মাজারে অবস্থান করেন এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।


মাজার জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে তার গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি।
পরে দুপুরের দিকে সার্কিট হাউজ থেকে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। মাজারে পৌঁছে তিনি জিয়ারত করেন।

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাষ্ট্রপতির গাড়িবহর যেসব সড়ক দিয়ে চলাচল করে, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।





নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ