ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার


জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বললেও বিএনপি নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছে। তাই জনগণের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।


মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ের একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে আজহারুল ইসলাম বলেন, ‘বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা কর্ণপাত করছে না। এ কারণেই আমরা রাস্তায় নেমেছি এবং জনগণের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করেছি।’ সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা দ্রুত বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের এই নেতা।



সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বগুড়া অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা শাহিনুর আলম, বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ এবং এনসিপির সিরাজগঞ্জ জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ