ধনবাড়ীতে দুই গ্রাম হে*রো*-ইন উদ্ধারসহ ০১ জন গ্রেফতার...
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৯-২০২৬ ০৫:৪৯:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৯-২০২৬ ০৫:৪৯:১০ অপরাহ্ন
ধনবাড়ী (টাঙ্গাইল)
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল,মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় এস আই (নিরস্ত্র)/মো:জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন দিবাকালীন
মোবাইল-১৩১ ডিউটি করাকালে গত ১২/০৯/২৬ ইং তারিখ দুপুর ১৫:৩৫ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন কালিপুর সাকিনস্থ জনৈক মোঃ জুলহাস উদ্দিনের চৌচালা ভিটে পাঁকা টিনের ঘরের দক্ষিন দিকে ইটের সলিং রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ জুলহাস উদ্দিন (৫৮), পিতা-মৃত সাহেদ আলী, সাং-কালিপুর, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৭, তারিখ-১২ সেপ্টেম্বর ২০২৬, ধারা-৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স