মাত্রাই ইউনিয়ন বিএনপি'র উদ্যােগে ১নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৯-২০২৬ ০৬:০৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৯-২০২৬ ০৬:০৮:৪৬ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাই ১নং মাত্রাই ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে
১৫ ই সেপ্টেম্বর (২০২৬) মঙ্গলবার ৩টায় ছিলিমপুর জি,এম দাখিল মাদ্রাসা মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা জনাব মোঃসুজাউল ইসলাম মন্ডল
এর সভাপতিত্বে আসন্ন ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক, মাত্রাই ইউনিয়ন বিএনপি ও আহবায়ক কমিটির সদস্য, কালাই উপজেলা বিএনপি, আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
তিনি তার বক্তব্যে বলেন আমি মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান হতে পারলে মাত্রাই ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক, জুয়া সমাজ থেকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।
এছাড়াও আরো বলেন মাত্রাই ইউনিয়ন পরিষদ এলাকায় কোন চাঁদাবাজী, দালালি চলবে না। মাত্রাই ইউনিয়ন পরিষদ বাসীর পাশে থেকে মাএাই ইউনিয়ন পরিষদ এলাকায় উন্নয়ন করার কথা ব্যক্ত করে সকলের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।
এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স