ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০২:১১:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০২:১১:২২ অপরাহ্ন
টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী



টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


এ সময় মন্ত্রী বলেন, ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদেরই কার্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে। টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তর করার ফলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে। 

মন্ত্রী বলেন, ‘দেশের মানুষের জন্য টিসিবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে উপকারভোগীরা এখন থেকে আরও সহজে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।’

ডিজিটাইজনের কারণে টিসিবির কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।


এখন থেকে অ্যাপের মাধ্যমে কার্ড বা নগদ টাকা ছাড়াই পণ্য কিনতে পারবেন প্রায় ৮০ লাখ টিসিবি কার্ডধারী সুবিধাভোগী। অনলাইনের মাধ্যমে ডিলাররা পণ্যের ডেলিভারি নিতে এবং পেমেন্ট করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ