ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হওয়ার খবর নিয়ে যা বলছে ভারত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০৯-২০২৬ ০৪:৩৪:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৯-২০২৬ ০৪:৩৪:২০ অপরাহ্ন
এবার ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন–এমন খবর সঠিক নয় বলে দাবি করেছে ভারত। সেইসঙ্গে সামাজিকমাধ্যম ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট থেকে থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফ্যাক্ট–চেকিং ইউনিট সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখে, ‘ফেক অ্যালার্ট’। একই সঙ্গে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের ক্ষতিকর পোস্ট সম্পর্কে সতর্ক করা হয়েছে।
এরআগে চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেন, ভারতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিকিৎসার জন্য বিশেষ বিমানে তাকে চীনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এ বিষয়ে চীন সরকারিভাবে কিছু জানা যায়নি এবং এই দাবির সত্যতাও নির্ণয় করা সম্ভব হয়নি।
অন্যদিকে, ব্রিক্স সম্মেলন থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা ।
ব্রিক্স সম্মেলন থেকে ফেরার পরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসকেদের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। এই সময়ে কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে তিনি যোগ দেবেন না। এই সময়ে দেশের প্রতিনিধিত্ব করবেন মন্ত্রিসভার সদস্যরা। তবে ভারত সফরকালেই নাকি দেশে ফেরার পরে তিনি অসুস্থ হয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ব্রিকস সম্মেলন। সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স