ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০১:২৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০১:২৭:২৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আবারও দৈনিক গণকণ্ঠ’র প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহ-সভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, আলোকিড় গৌড়’র সম্পাদক মো. আব্দুল্লাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন। গোলাম মোস্তফা মন্টু দশমবারের মতো প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেলেন তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন। নির্বাচিত হওয়ার পর যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেছেন, জেলায় সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ