ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের সাথে ম্যানেজিং কমিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৪:১২:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৪:১২:০৫ অপরাহ্ন
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের সাথে ম্যানেজিং কমিটির মতবিনিময়
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ কবির হোসেন শান্ত কুমিল্লার মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন প্রাথমিক বৃত্তি পরিক্ষার প্রস্তুতি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা বিষয়ে করণীয় শীর্ষক আলোচনায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গাফফার সুমন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সৈয়দ মুজিবুর রহমান দুলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষক মোহাম্মদ ইউছুপ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ শওকত আলী প্রমুখ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ