ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১০:৪৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১০:৪৬:১৭ অপরাহ্ন
​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই
মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। ​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে আনুমানিক ৭ কিলোমিটার ভেতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট মধ্যবাজার পাঁকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। ​মোঃ আতাউর রহমান (৫০), পিতা- মৃত সমশের আলী।​মোঃ নুরুল ইসলাম বাবু (৪২), পিতা- মৃত তোফাজ্জল হক। উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামে। আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আসামিদ্বয়াকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি অভিযানে জব্দকৃত হেরোইন ধ্বংস করা হয়। ​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ