ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে নিজ শয়নকক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৬:৫৯:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৬:৫৯:৩৭ অপরাহ্ন
শিবগঞ্জে নিজ শয়নকক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে তিথি বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার বেড়াবালা আনন্দপাড়া গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিথি এই গ্রামের মিলনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানাযায়, প্রতিদিনের মতো গতকাল রোববার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিথি। সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে ঘরের ভেতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্নহত্যার ঘটনা। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।"

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ