ধনবাড়ীতে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন নারীসহ ০৪ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৯-২০২৬ ০৬:১৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৯-২০২৬ ০৬:১৮:৪৪ অপরাহ্ন
মোঃ জাকির খান ধনবাড়ী (টাঙ্গাইল)
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল,মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় ঘটনা-১ এস আই (নিরস্ত্র)/মোঃ আরিফুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি
করাকালে ২৫/০৯/২৬ ইং তারিখ বিকাল ১৬:০৫ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন পৌরসভাস্থ কালিপুর সাকিনে জনৈক জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত ১। মোঃ আলিফ সরকার (২৭), পিতা-মোঃ খোরশেদ আলম সরকার, সাং-সমতকুড় (সরকারবাড়ী), ২। মোঃ সুজন মিয়া (৪২), পিতা-মোঃ আঃ সামাদ, সাং-হাজরাবাড়ী, উভয় থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ০৩ (তিন) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-১৪, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৬, ধারা-৩৬ (১) সারণির ০৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ঘটনা-২ এস আই (নিরস্ত্র)/মোঃ আরিফুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালে ২৫/০৯/২৬ ইং তারিখ রাত ২১:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন ধনবাড়ী পৌরসভাস্থ কিসামত ধনবাড়ী (ধোপাবাড়ী) সাকিনস্থ জনৈকা মোছাঃ নাসিমা বেগম ওরফে নাসু এর বসতঘরের সামনে উঠানের উপর হতে ধৃত ১। তানজিল আহম্মেদ (২৫), পিতা-মৃত মামুনুর রশিদ, মাতা- নাসিমা বেগম, ২। মোছাঃ সামিয়া আক্তার ওরফে শর্মি (২৫), স্বামী-তানজিল আহম্মেদ, উভয় সাং-কিসামত ধনবাড়ী, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৭২ (বাহাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ২১,৬০০/-(একুশ হাজার ছয়শত) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-১৬, তারিখ-২৬ সেপ্টেম্বর ২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে "ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স