ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:১৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:১৭:১০ অপরাহ্ন
এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ




এবার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই ফেসবুকে ভিডিওবার্তায় জানিয়েছেন সালমান। এরপর এই বিষয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। জুলাইয়ে শহীদ হওয়া মীর মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই ইস্যুতে। সালমান মুক্তাদিরের জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, ‘আমার এখনো মনে আছে, জুলাইতে ইন্টারনেট আসার পর যখন আমি মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটা ফেসবুকে পাবলিশ করে ওর সাথে হওয়া অন্যায়ের বিচার চাই, তখন পরিচিত সেলিব্রিটিদের মধ্যে সবার আগে সালমান মুক্তাদির ভাই শেয়ার করে।’

কেন স্মরণ করেছেন, সেটাও জানান তিনি। তার ভাষ্য, ‘এই কথাটা বললাম এটা বোঝানোর জন্য যে, উনি জুলাইয়ের সময় নিজের জীবন, ক্যারিয়ার, কিছুকে পরোয়া না করে কীভাবে জুলাইতে আমাদের সহযোদ্ধা হয়েছিলেন। আজকে উনার সাথে যা ঘটেছে, এটা শুধুমাত্র চাঁদার ইস্যু না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে, এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে।’

এই ইস্যুতে তার মনে পড়ছে শহীদ ওসমান হাদির একটি কথাও। তার ভাষ্য, ‘হাদি ভাইয়ের একটা কথা কানে বাজতেছে, আমরা যদি ৫–১০ বছরের মধ্যে নিজেদের পায়ের মাটি শক্ত করতে না পারি, জুলাইয়ের শহীদ, আহত পরিবার এবং পরিচিত মুখদের সাথে নয় শুধু, তাদের আপকামিং জেনারেশনকেও গণহত্যার শিকার হতে হবে।’ 

‘এর বেশি প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ সবার মঙ্গল করুন।’ — এই বলে তিনি তার স্ট্যাটাস শেষ করেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটে। হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ