ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৩:১৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৩:১৬:৩০ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

রোববার দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। পাশাপাশি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলেও জানান এই প্রার্থী।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এ আসনে এখন পর্যন্ত ছয়জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, রোববারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ