ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি, সিইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৪:২৪:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৪:২৪:১৫ অপরাহ্ন
ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি, সিইসি



প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর বলেও জানান তিনি।


রোববার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।


তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও একইভাবে কাজ করবে। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ