ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের জরুরি সভা অনুষ্ঠিত

১৯ ডিসেম্বর ফ্যামিলি ডে, নতুন সদস্য গ্রহণ ও সংগঠনের কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:৩০:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:৩০:২৫ অপরাহ্ন
১৯ ডিসেম্বর ফ্যামিলি ডে, নতুন সদস্য গ্রহণ ও সংগঠনের কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত
জাহিদুল আলম বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর সেগুনবাগিচার ইন জয় রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের সভাপতি কাজী আব্দুস সামাদ। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক এম এইচ মুন্না, সহদপ্তর সম্পাদক মোরশেদ মারুফ, সাংগঠনিক সম্পাদক এম হাফিজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন শাহরিয়ার, অর্থ সম্পাদক আসাদুজ্জামান রঞ্জু, নারী বিষয়ক সম্পাদক জাকিয়া হোসাইন, আইন বিষয়ক সম্পাদক ওয়াহিদুন নবী বিপ্লব এবং কার্যনির্বাহী সদস্য আবদুস সবুর রবিন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের ফ্যামিলি ডে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্যামিলি ডে আয়োজন ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক এম এইচ মুন্না, সদস্য সচিব জাহিদুল আলম, ১ নম্বর সদস্য জাকিয়া হোসাইন, ২ নম্বর সদস্য আবদুস সবুর রবিন এবং ৩ নম্বর সদস্য ওয়াহিদুন নবী বিপ্লব দায়িত্ব পেয়েছেন। সভায় সংগঠনের সদস্যদের জন্য কমপ্লিট ড্রেস/স্যুট তৈরির বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংগঠনে নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দপ্তর সম্পাদক এম এইচ মুন্নার মামার মৃত্যুতে সভায় শোক প্রকাশ করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের সাংগঠনিক ঐক্য ও কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ