পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় আকারের মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার, ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ এবং মাদক বিক্রির ৪৯৯৬০০/= টাকা উদ্ধার""
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৯-২০২৬ ০৯:২১:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৯-২০২৬ ০৯:২১:০০ পূর্বাহ্ন
""
নওগাঁ থেকে (জেলা স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় গত ইং ২৭ সেপ্টেম্বর ২৬ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী সাড়ে দশটায় পোরশা থানা পুলিশ পোরশা থানার ০১ নং নিতপুর ইউপির কালাইবাড়ী গ্রামের তহুরুলের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অফিসার ইনচার্জ জনাব, জিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর ২৬ রাত্রী সাড়ে দশটায় পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল (২০), পিতা- মোঃ মজিবুর রহমান ও ২। মোছাঃ বেবী খাতুন (৩৩), স্বামী- মোঃ তহুরুল ইসলাম, উভয় সাং- কালাইবাড়ী, থানা- পোরশা, জেলা- নওগাঁদ্বয়কে হাতেনাতে ধৃত করে এবং অপর ১ জন সহযোগী আসামী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ তল্লাশি চালিয়ে আসামী তহুরুলের বসতবাড়ির শয়নঘরের খাটের নিচে মাটির গর্তে লুকানো অবস্থায় ৩৮৭ পাতা (৩৮৭×১০)=৩৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। যার মূল্য আনুমানিক ১১,৬১,০০০/= টাকা। একই সাথে তাদের নিকট থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ-৪,৯৯,৬০০/= (চার লক্ষ নিরানব্বই হাজার ছয়শত) টাকা এবং আসামীদের ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের মোট ৭ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক সিন্ডিকেটের এই চক্রটি সরাসরি ভারত থেকে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাপ্লাই করে। নওগাঁ জেলা পুলিশ এই সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স