ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১১:২৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১১:২৯:১৮ অপরাহ্ন
সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর  মৃত্যু
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় সাপের কামড়ে আনোয়ারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট খলিশাকুড়ি (কমলাপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বাড়ির সামনে চাতালে গাছের পাতা ঝাড়ু দেওয়ার সময় একটি সাপ তার ডান পায়ের গোড়ালিতে কামড় দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, আনোয়ারা বেগমের ছেলে-মেয়েরা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় প্রায় ২০ বছর ধরে তিনি পার্শ্ববর্তী খলিশাকুড়ি (ভূঁইয়াপাড়া) গ্রামের ব্যবসায়ী জিয়ার বাড়িতে বসবাস করতেন। তিনি ওই বাড়ির দেখাশোনা করতেন। জিয়া ও তার পরিবারের সদস্যরা বর্তমানে ঠাকুরগাঁও শহরে বসবাস করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জিয়া আনোয়ারা বেগমের ভরণপোষণসহ যাবতীয় খরচ বহন করে আসছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানা গেছে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সাপের কামড়ে ওই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। রহমত আরিফ ঠাকুরগাঁও ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ