ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউগিনি প্রোপার্টিজে হামলা, কুষ্টিয়া-২ আসনের জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৬:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৬:২৬ অপরাহ্ন
নিউগিনি প্রোপার্টিজে হামলা, কুষ্টিয়া-২ আসনের জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার



নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে এমপির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় এমপি আব্দুল গফুর বাসাতেই ছিলেন। তার সামনে থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে ডিবি।

ডিবি পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

র‌বিবার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ