ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ৪০ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০১:১১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০১:১১:৪৭ অপরাহ্ন
রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ৪০ সদস্য গ্রেফতার



রাজধানীতে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 


বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীতে ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এদিকে রাজধানীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ