ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে আহত ৩

লিটন আলী
আপলোড সময় : ০২-১০-২০২৬ ০২:০৫:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১০-২০২৬ ০২:০৫:০০ অপরাহ্ন
রাজধানীতে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে আহত ৩
রাজধানীর মিরপুর ১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬ টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। আহতদের মধ্যে নাইস আহদের দুটি পা ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর ভবনের পাঁচতলার তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের নিরাপত্তাকর্মী সেখানে গিয়ে লিফটের ভেতর থেকে চিৎকার শুনতে পান। পরে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সমির চন্দ্র শীল বলেন, দীর্ঘদিন ধরে লিফটটিতে নানা সমস্যা ছিলো। সামান্য মেরামত করে আবার চালু করা হতো। লিফটের সমস্যার কথা জানিয়ে কয়েকবার গণপূর্ত বিভাগকে চিঠি দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোকসেদ আলী বলেন, বারবার জানানোর পরও মেরামতের অযোগ্য লিফটটি মেরামত করে চালানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ