ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১০৫ পিস ট্যাপেন্ডাটলসহ দুইজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১০-২০২৬ ১২:৩১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৬ ১২:৩১:৩৫ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস কমলা রঙের ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সকালে ভূল্লী উপজেলাধীন বালিয়া ইউনিয়নের বড় বালিয়া মণ্ডলপাড়া জামে মসজিদের পাশের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার টিকাপাড়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম মোর্শেদ গালিব (৩৩) এবং বরুনাগাঁও গ্রামের মো. নিজামউদ্দিনের ছেলে মো. রানা (৩৫)।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ভূল্লী থানা পুলিশের টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ১০৫ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভূল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ৪ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা হয়, যার নম্বর-০৫।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদক উদ্ধার, মাদক মামলার আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না।
রহমত আরিফ ঠাকুরগাঁও
০১৭৪০৮৬১০৮০
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স