ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১০-২০২৬ ০১:০২:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৬ ০১:০২:৩২ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও
দিন-রাত নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চলে এবং কি দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করছেন, গণসংযোগ করছেন তিনি। ভোটারদের সঙ্গে কথা বলে তুলে ধরছেন এলাকার উন্নয়নের নানা পরিকল্পনার কথা।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন ছুটে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে।
দিন-রাত পাড়া-মহল্লা, শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভোটারদের সঙ্গে গণসংযোগ করছেন তিনি। উঠান বৈঠক, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তুলে ধরছেন তাঁর নির্বাচনী পরিকল্পনা।
নির্বাচনী প্রচারণায় মির্জা ফয়সল আমীন বলেন, এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করতে চান তিনি। বিশেষ করে শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান এই প্রার্থী।
সাউন্ড বাইট — মির্জা ফয়সল আমীন:
“আপনারা আমার পাশে থাকেন। দেখবেন, শহরের অলিগলিতে কোথাও কোনো কাঁচা রাস্তা থাকবে না। এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমি কাজ করতে চাই।”
নির্বাচনী প্রচারণায় তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশার কথাও শুনছেন মির্জা ফয়সল আমীন।
উপনির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম এখন ঠাকুরগাঁও-১ আসন। শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন কে পান।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স