ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা জোটের বৈঠক আজ, প্রধান্য পাবে যেসব বিষয়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০১:০৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০১:০৭:১৪ অপরাহ্ন
মক্কা জোটের বৈঠক আজ, প্রধান্য পাবে যেসব বিষয়



সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসতে যাচ্ছেন মক্কা জোটের প্রতিনিধিরা। আজ সোমবার যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।


বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলে থাকবেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক কর্মকর্তারাও এতে অংশ নেবেন।


বৈঠকে আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি এবং সদস্য দেশগুলোর চলমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে সৌদি আরবের ওপর হুথিদের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ৭ আগস্ট স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় কোনো সদস্য রাষ্ট্রের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করে সম্মিলিত প্রতিরোধব্যবস্থা জোরদারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জোটের প্রথম বৈঠক ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ