ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেক হাসপাতালের বাথরুম থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০২:০১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০২:০১:৩৩ অপরাহ্ন
ঢামেক হাসপাতালের বাথরুম থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার




ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে।



ঢামেক হাসপাতালে কর্মরত আনসারের প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানিয়েছেন, হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝে একটি বাথরুমে ওই নারীকে পানির পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ ক্যাম্পে অবগত করা হয়। পরে শাহবাগ থানার পুলিশ লাশ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ঢামেক মর্গে লাশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা করছেন পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ