ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে ৫২ (বায়ান্ন) পিস ই*-য়া*বা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার...

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৪:৫৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৪:৫৫:৫৬ অপরাহ্ন
ধনবাড়ীতে ৫২ (বায়ান্ন) পিস ই*-য়া*বা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার...
.

মোঃ জাকির খান:

টাঙ্গাইলের  পুলিশ সুপার  মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল,  মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় ঘটনা-১: এস আই (নিরস্ত্র)/ আদনান রহমান নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ

ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালে  ০৪/১০/২৬ ইং তারিখ রাত ২১:৫০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন কেরামজানি সাকিনস্থ কেরামজানি বাজারের জনৈক আকতার হোসেনের মুদি দোকানের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ রাকিব হোসেন (২০), পিতা-মোঃ ফরিদ, মাতা-মোছাঃ

আজিরন বেগম, সাং-কাশিনাথপুর পূর্বপাড়া, ২। মোঃ হুমায়ুন কবির (৪৩), পিতা-মৃত পাহলোয়ান কায়কোবাদ উল আলম, মাতা-মোছা হাসনা হেনা, সাং-কাশিনাথপুর উত্তর পাড়া, উভয় থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৪২ (বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ১২,৬০০/-(বারো হাজার ছয়শত) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৪, তারিখ-০৪ অক্টোবর ২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়। ঘটনা-২: এসআই (নিরস্ত্র)/ মোঃ ফরিদ শেখ এর নেতৃত্বে সঙ্গীয়


আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালে  ০৪/১০/২৬ ইং তারিখ রাত ২৩:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন চারাভাঙ্গা

সাকিনস্থ চারাভাঙ্গা মোড়ে জনৈক ফজর আলী এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ হেলাল উদ্দিন (৫৫), পিতা-মৃত আইয়ুব আলী, সাং- পালবাড়ী আটাপাড়া, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ৩,০০০/-(তিন হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৫, তারিখ-০৫ অক্টোবর ২০২৬, ধারা-৩৬ (১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে "ধনবাড়ী সংবাদ" কে জানান বলিভদ্র ইউনিয়নের কেরমজানি এলাকাটি টাঙ্গাইলের সীমান্তবর্তী হওয়ার নদীর ওপারে জামালপুরের সরষেবাড়ি থানা এলাকা থেকে
মা*দ*-ক কারবারীরা ধনবাড়ী থানায় প্রবেশ করে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ই"য়া*-বা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ,,,

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ