ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৮:২৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৮:২৭:০৫ অপরাহ্ন
কালাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
​ মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সেলিম রেজা এবং গীতা পাঠ করেন শিক্ষক দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নন, একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে তাঁদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ