ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাংলাদেশের কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০২:৫৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০২:৫৭:৪৯ অপরাহ্ন
বিমান বাংলাদেশের কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি




বিমানের লাগেজ জটিলতা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মধ্যে এবার রাজধানীর বিমানবন্দর এলাকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে সাংবাদিক প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 
মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে সেই ভবনে সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েছেন অনেক সাংবাদিক। ভবনের নিরাপত্তারক্ষীরা বলছেন, দুই দিন ওই ভবনে সাংবাদিক প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা দিয়েছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।


প্রবেশে বাধার কারণ প্রসঙ্গে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা) মহিউদ্দিন আহমেদ জানান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ এসময় তিনি সাংবাদিকদের ২ দিন অপেক্ষা করার অনুরোধ জানান।


এদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে প্রবেশের অলিখিত বাধার কারণে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাংবাদিকদের মাঝে। তারা বলেন, এটি অযৌক্তিক ও অনৈতিক।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ