শিবগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ করল প্রগতি কল্যাণ সংস্থা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-১০-২০২৬ ১১:২৮:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৬ ১১:২৮:২৩ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে সামাজিক ও মানবিক সংগঠন ' মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থা'র উদ্যোগে কলুমগাড়ি মাখজানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৭ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে টুপি তুলে দেন উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বরকতিয়া মসজিদের খতিব মাঃ আলমগির হোসেন,
কলুমগাড়ি মাখজানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার মহতামিম হাফেঃ মাঃ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল রহমান, পৌর যুবদলের সভাপতি শাহিন, জুলাই যোদ্ধা মুশফিকুর রহমান, মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সদস্য শাহজাহান আলী, গোলজার রহমান, সৈকত, সুমন। প্রধান অতিথির বক্তব্যে খালিদ হাসান আরমান বলেন, "দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শের বিকাশ ঘটানো আমাদের সকলের দায়িত্ব। কলুমগাড়ি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা যেন সুন্দর ও সঠিক ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই প্রগতি কল্যাণ সংস্থার এই ক্ষুদ্র প্রয়াস। তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের কল্যাণে নিয়োজিত করতেই আমরা কাজ করে যাচ্ছি। প্রগতি কল্যাণ সংস্থার এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স