ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়তারা ইউপি নির্বাচনে হালিম মাষ্টারের উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৭:২০:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৭:২০:২২ অপরাহ্ন
বড়তারা ইউপি নির্বাচনে হালিম মাষ্টারের উঠান বৈঠক অনুষ্ঠিত
​মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ২ নম্বর বড়তারা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ​শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় রোয়াইড় গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাসভবন প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নম্বর বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম মাষ্টার। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, মোশাররফ, মহসিন ও সাইফুল ইসলাম। ​উঠান বৈঠকে বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হালিম মাষ্টার বলেন, আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত রাজপথে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। দল ও নেতাকর্মীদের জন্য আমার যে ত্যাগ ও রাজনৈতিক কর্মকাণ্ড, তা কারও অজানা নয়। আমার বিশ্বাস—দল আমার কাজের সঠিক মূল্যায়ন করবে। ​সভায় এলাকার উন্নয়ন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দা ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নানা পরামর্শ তুলে ধরেন। এ সময় উপস্থিত বক্তারা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ​ওয়ার্ডবাসীর আয়োজনে আয়োজিত এই উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ