ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণপূর্তে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে দুইজনের পদোন্নতি

লিটন আলী
আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:৫৮:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:৫৮:৪৫ অপরাহ্ন
গণপূর্তে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে দুইজনের পদোন্নতি



বিসিএস গণপূর্ত ক্যাডারের দুই কর্মকর্তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৫০তম সভার সুপারিশ অনুযায়ী তাদের এই পদোন্নতি দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. আবু নাছের।


পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মো. কায়কোবাদ ও মাহবুবুল হক চৌধুরী। বর্তমানে তারা যথাক্রমে গণপূর্ত ই/এম জোন, চট্টগ্রাম এবং গণপূর্ত ই/এম জোন, ঢাকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্বে রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়, তারা জাতীয় বেতন স্কেল ২০২৬-এর ৩য় গ্রেডে বেতন-ভাতা পাবেন। এই গ্রেডের বেতনক্রম ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ