গফরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ০৪:০৩:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ০৪:০৩:০২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাঈমের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল হুদা মনির, উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, উপজেলা প্রকৌশলী কে এস আর এম জি কিবরিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, আইসিটি অফিসার আহসান হাবিব, সহকারী শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রব্বানী, বিএনপি নেতা শেখ মো. ইসহাক, এ কে এম আনসার উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আজহারুল হক, দুর্গাপূজা উদযাপন কমিটির নেতা দিলীপ কুমার রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের বিষয়ে বিস্তর আলোচনা করেন। পাশাপাশি নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও দাবি করেন পূজা উদযাপন কমিটির নেতারা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স