ক্ষেতলাল রোয়াইড় গ্রামে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১০-২০২৬ ১২:৩৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৬ ১২:৩৩:০১ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রোয়াইড় গ্রামে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা এবং যুবসমাজের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করাই ছিল এ আয়োজনের প্রধান লক্ষ্য।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে, দিনব্যাপী তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ‘রোয়াইড় একাদশ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স-আপ স্থান দখল করে ‘হাতিয়র একাদশ’।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহমুদুর রহমান পুতুল এবং সমাজসেবক মোঃ মমতাজুর রহমান সোহাগ,
প্রধান অতিথির বক্তব্যে বলেন,
রোয়াইড় গ্রামের যুবসমাজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, খেলাধুলা তরুণদের সঠিক পথে রাখতে সাহায্য করে,অভিভাবকদের প্রতি আমার আহ্বান—আপনার সন্তানকে পড়ালেখার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের জন্য নিয়মিত খেলার মাঠে পাঠাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট দলিল লেখক (মহুরী) আলিম মন্ডল এবং বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল রানা,ফজলুর রহমান, ছানোয়ার মন্ডল,মহাসিন মন্ডল,সুলতান মন্ডল সহ রোয়াইড় গ্রামের প্রবীণ ও নবীন সুধীবৃন্দ।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও পরিচালনা করেন রোয়াইড় গ্রামের উদ্যমী তরুণেরা আনোয়ার হোসেন, রিমন, ছেকিন,রতন, জয়, ফারুকসহ স্থানীয় যুবসমাজের সদস্যরা। খেলা দেখতে মাঠে সর্বস্তরের ক্রীড়ামোদী মানুষেরা উপস্থিতি ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স