ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে উদয়পুর ইউপি নির্বাচন ঘিরে বিএনপি নেতা মো: আব্দুল আলিমের সমর্থনে আলোচনা ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:৫০:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:৫০:০৩ অপরাহ্ন
কালাইয়ে উদয়পুর ইউপি নির্বাচন ঘিরে বিএনপি নেতা মো: আব্দুল আলিমের সমর্থনে আলোচনা ও মতবিনিময় সভা
​মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলায় আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ সভার আয়োজন করা হয়। সর্বস্তরের উদয়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মোঃ রহেদুল ইসলাম। ​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিম। ​বক্তব্যে সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিম বলেন, জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। স্থানীয় জনগণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া পেলে উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও বৈষম্যহীন ইউনিয়নে রূপান্তর করা হবে। ​সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো: রমজান, নূরুল মন্ডল, সাখাওয়াত হোসেন, নাজমুল মন্ডল, রফিকুল ইসলাম, ওমর আলী সহ দলীয় বহু নেতাকর্মী ও সাধারণ জনগণ। ​অনুষ্ঠানে উপস্থিত উদয়পুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ আগামী নির্বাচনে সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিমকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে একাত্মতা প্রকাশ করেন এবং তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ