ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১১:৪০:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৪০:০৩ পূর্বাহ্ন
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
রাঙামাটির পাহাড়ি জনপদের পরিবেশ ও জলবায়ু রক্ষায় নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবী মো. সাইমুন ইসলাম পেয়েছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গতকাল (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় তিনি এ পুরস্কার গ্রহণ করেন। ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।রাঙামাটির মতো ভৌগোলিকভাবে দুর্গম ও প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলায় পরিবেশ ও জলবায়ু রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছেন সাইমুন। তার প্রতিষ্ঠিত সংগঠন ‘স্বপ্নবুন-Dream Deviser’-এর মাধ্যমে তিনি রাঙামাটির ১৪টি আদিবাসী জনগোষ্ঠী এবং ১০টি উপজেলার তরুণদের নিয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলেছেন।তার নেতৃত্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ে সচেতনতামূলক কমিউনিটি অ্যাকশন সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিডি ক্লিন রাঙামাটি ও ব্র্যাক-এর সঙ্গে সমন্বয় করে তিনি শহর পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সাইমুন ‘Snake Rescue Team Bangladesh’-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছেন। পাশাপাশি, সাপে কাটা রোগীদের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে তিনি সরকারি কলেজগুলোতে কর্মশালারও আয়োজন করেছেন।করোনাকালীন সময়ে রাঙামাটির দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা, লাশ দাফন ও খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ পর্যন্ত সব ধরনের দুর্যোগ ও সংকটে সাইমুন এবং তার দল সামনের সারিতে থেকে কাজ করেছেন। রাঙামাটিবাসীর মধ্যে এ অর্জন আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। তার এ সাফল্য তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ