ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম যার যার, মানবীয় মর্যাদা ও অধিকার সবার: মুক্তিজোট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:১৫:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:১৫:৩৩ পূর্বাহ্ন
ধর্ম যার যার, মানবীয় মর্যাদা ও অধিকার সবার: মুক্তিজোট
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল। ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে পাঠানো শুভেচ্ছা বার্তায় তাঁরা “বলেন ধর্ম যার যার, মানবীয় মর্যাদা ও অধিকার সবার।” অর্থাৎ ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মানবীয় মর্যাদা, সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করাই হল একটি মানবীয় ও গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তাঁরা শুভেচ্ছা বার্তায় আরও বলেন দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আমাদেরকে সম্প্রীতি ও ঐক্যের শিক্ষা দেয়। তাই এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলিত হই এবং বিভেদ ও বিদ্বেষকে দূর করে ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধাবোধ জাগ্রত করি। যেন সকলের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অগ্রসর হয় সম্প্রীতির পথে। তাঁরা প্রত্যাশা করেন, অশুভ ও অসুন্দরের বিনাশ এবং সত্য, ন্যায় ও কল্যাণের প্রতিষ্ঠার প্রত্যয়ে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, আনন্দ ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে। সাম্প্রদায়িকতা ও বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষ ও মনুষত্বের মুক্তি ও মানবীয় মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিগতভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হব।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ