ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৩২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১০-২০২৬ ০২:৩৫:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ০২:৩৫:৪৭ অপরাহ্ন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৩২
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ জন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন দুর্ঘটনার হতাহত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আবুল কালাম আজাদ (৩২), বাসের সুপারভাইজার (ঘটনার সময় তিনি বাসটি চালাচ্ছিলেন) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোহেল রানা (৩৬), শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট গ্রামের সোহাগ হোসেন (৩০), বড়কান্দি গ্রামের জুয়েল রানা (৪০), ডুবিসাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লা (৪৫), কাজিরহাট গ্রামের শাহীন হোসেন (২৫), রাজশাহীর বাগমারা উপজেলার কোনোপাড়া গ্রামের আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের শহিদুল ইসলাম (৪০) ও তাঁর মেয়ে তাছফিয়া খাতুন (৮)। আহত ব্যক্তিদের মধ্যে নিহত শহিদুল ইসলামের স্ত্রী রুবিনা আক্তার বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছেন। এখানে আরও চিকিৎসা নিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের রমজান আলী (২৮), দিনাজপুরের ইয়াকুব আলী (৩৪), চাঁদপুরের আব্দুস সালাম (২২)। এ ছাড়া আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ৭–৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আজ ভোর ৪টার দিকে বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাস বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন নিহত হন। পরে বিভিন্ন হাসপাতালে আরও পাঁচজন মারা যান। আহত হন অন্তত ৩২ জন। বাসের যাত্রী রমজান আলী প্রথম আলোকে বলেন, ‘আমি চালকের দুই সিট পেছনে বসেছিলাম। বাসটি ঈশ্বরদী আসার পর চালক ও হেলপার (চালকের সহকারী) পেছনে গিয়ে বসে। বাসের সুপারভাইজার তখন বাস চালাতে শুরু করেন। ঘণ্টাখানেক পরে বাসটি দুর্ঘটনায় পড়ে।’ দুর্ঘটনার খবর পেয়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিহত ব্যক্তিদের সবার নাম–পরিচয় জানা সম্ভব হয়নি। পরিবারের লোকজন যাঁদের শনাক্ত করে আবেদন করেছেন, তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন মৃত্যুনিহতবড়াইগ্রামনাটোরসড়ক দুর্ঘটনাআহত নাটোর নিয়ে আরও পড়ুন নাটোরে দুর্ঘটনা: নিথর দেহ, স্বজনের কান্না ১৯ মিনিট আগে গুরুতর আহত রুবিনা হাসপাতালে, জানেন না স্বামী ও মেয়ের মৃত্যুর খবর ২৮ মিনিট আগে নাটোরে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪ আহত ৩২ ২ ঘণ্টা আগে গরুর খামারের পাশেই নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল ‘ব্র্যান্ডের’ পাউরুটি–বিস্কুট ১৮ অক্টোবর ২০২৬ চলনবিল এখন অচেনা, কেন এই অবস্থা, বিপদ কোথায় ১৭ অক্টোবর ২০২৬ চুরি যাওয়া ল্যাপটপটি ফিরে পেলেন জার্মান পর্যটক ১৩ অক্টোবর ২০২৬ জার্মান পর্যটক ফিরে পেলেন তাঁর চুরি হওয়া ল্যাপটপটি ১৩ অক্টোবর ২০২৬ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ অবশেষে উদ্ধার ১২ অক্টোবর ২০২৬


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ