ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাবস ইউনিয়ন মোটর্স লি. নিয়ে এলো সুজুকি V-Strom-২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৯:২০:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৯:২০:০৩ অপরাহ্ন
ম্যাবস ইউনিয়ন মোটর্স লি. নিয়ে এলো সুজুকি V-Strom-২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক
নিজস্ব প্রতিবেদক: দেশের মোটরসাইকেল বাজারে অ্যাডভেঞ্চার রাইডিংয়ের নতুন সম্ভাবনা নিয়ে সুজুকির V-Strom মোটরসাইকেলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের মিরপুর শোরুমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানকন মোটর বাইকস লিমিটেডের প্রতিনিধিবৃন্দ, শোরুম কর্তৃপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুজুকির সম্মানিত গ্রাহক ও মোটরসাইকেলপ্রেমীরা। এসময় আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া সরনির ব্যাবসায়ী সমতির সভাপতি ও পরিচালক বৃন্দ এবং সেই সাথে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ। আকর্ষণীয় ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং অ্যাডভেঞ্চার রাইডিংয়ের উপযোগী বৈশিষ্ট্যের সমন্বয়ে সুজুকি V-Strom রাইডারদের জন্য নিয়ে এসেছে নতুন অভিজ্ঞতার সম্ভাবনা। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের উন্নত মানের মোটরসাইকেল ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে সুজুকি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। V-Strom-এর এই উদ্বোধন স্থানীয় মোটরসাইকেল বাজারে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং অ্যাডভেঞ্চার রাইডিংয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বাইকটির আনুষ্ঠানিক উন্মোচনকে কেন্দ্র করে শোরুমে উপস্থিত অতিথি ও গ্রাহকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুজুকি V-Strom, অ্যাডভেঞ্চারের পথে নতুন যাত্রা।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ